অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সিপিবির শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বিশিষ্ট প্রাবন্ধিক, শিক্ষাবিদ, বাংলা একাডেমির সভাপতি ও দেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ৫ জুলাই এক শোক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বিশিষ্ট মনীষী, প্রাবন্ধিক ও গবেষক। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ, মুক্তবুদ্ধির চর্চা, নিরপেক্ষ রাষ্ট্রচিন্তা এবং মননশীল সাহিত্য-গবেষণায় তাঁর অসামান্য অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর চিন্তা, গবেষণা ও লেখনী দেশের প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চর্চাকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। উল্লেখ্য, ৫ জুলাই দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলা একেডেমির সাহিত্য পুরষ্কার পাওয়া এ লেখকের দুই সন্তান। তাদের মধ্যে মেয়ে শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ছেলে ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। ঢাকার শাহবাগে প্রকাশনা সংস্থাটির কার্যালয়ে ২০১৫ সালের ৩১ অক্টোবর দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..