টিইউসি বগুড়া জেলা কমিটির সভা
বগুড়া ছাত্র ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির বর্ধিত সভা গত ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। টিইউসি বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দিতে হবে। শহর এবং গ্রামে শ্রমজীবী মানুষের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকটে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমস্যা নিরসনের জোর দাবি জানান।
সভায়..
বিস্তারিত
রংপুরে চার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম সংবাদদাতা :
রংপুরে শিক্ষক গনপতিসহ তার পরিবারের ৪ জনকে হত্যার বিচারের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন।
গত ৫ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুবনেতা রাজ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা ইয়াসির আরাফাত সোহানের পরিচালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা সুকান্ত শীল, সুবল দেব, শ্রীকান্ত বৈদ্য, ছাত্রনেতা অমিত দে, কাইফা আকতার, প্রজ্ঞা বড়ুয়া, ইসরাত জাহান অন্যন্যা প্রমুখ।
..
বিস্তারিত
বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর মৃত্যুতে শোক
বগুড়া সংবাদদাতা :
অধুনালুপ্ত বগুড়া কটন স্পিনিং কো. লি. এর শ্রমিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী (৭৪) গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী মৃত্যুর পর এদিন রাত ১০টায় তাঁর প্রথম জানাজা বগুড়া মহানগরীর শাখারিয়া নামাবালায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পরদিন ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় তাঁর গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার মাছির পাড়ায় উপজেলা প্রশাসন কতৃক রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন..
বিস্তারিত
বগুড়ায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
সার সংকট নিরসন, ন্যায্য দামে সারসহ কৃষি উপকরণ সরবরাহের দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের সাতমাথায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি কৃষক নেতা হাসান আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষক নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম পরিষদের কৃষক নেতা অ্যাড. সাইফুল ইসমাম পল্টু, আমিনুল ইসলাম, শ্রীকান্ত মাহাতো, হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা অবিলম্বে সার ডিজেলের সিন্ডিকেট ভেঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার দাবি..
বিস্তারিত
বোয়ালখালীতে যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বিকালে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বোয়ালখালী উপজেলার অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবলা বড়ুয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সুকান্ত শীলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, কলামিস্ট অধ্যাপক কানাই দাশ।
এতে বক্তব্য রাখেন সাবেক যুবনেতা শওকত আলী, অসীম কুমার চৌধুরী, আমির হোসেন, যুবনেতা সুবল দেব, যুবনেতা শ্রীকান্ত বৈদ্য প্রমুখ। বিজ্ঞপ্তি
..
বিস্তারিত