মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে লড়াই অব্যাহত থাকবে
সিপিবি খুলনা ও রাজশাহী বিভাগীয় কমিটির সভা

একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা থেকে বক্তারা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করায় উদ্বেগ প্রকাশ করে। সিপিবি নেতারা, বন্দর, করিডোর ও আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও সিপিবি কেন্দ্রীয় কমিটি আহূত বিক্ষোভ কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান।
গত ১৮ জুলাই সকাল ১১টায় বগুড়ায় উদীচী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত..
বিস্তারিত
কমরেড হেনা দাসের মৃত্যুবার্ষিকী
শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান

একতা প্রতিবেদক :
বিপ্লবী কমিউনিস্ট নেত্রী কমরেড হেনা দাসের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি নেতারা তার বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান জানিয়েছেন।
মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুলাই সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সিটি মহাশ্মশানে হেনা দাসের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এছাড়াও, বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে কমরেড হেনা দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সভাপতি..
বিস্তারিত
কমরেড রবীন্দ্র দাসের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
বর্ষীয়ান কমিউনিস্ট নেতা নারায়ণগঞ্জ জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্র চন্দ্র দাস এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
গত ১২ জুলাই বিকেল সাড়ে ৪টায় সিপিবি জেলা কার্যালয় বিবি রোডের সিটি দোয়েল প্লাজায় (৫ম তলা) এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, দুলাল সাহা, সাবেক জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ..
বিস্তারিত
যুব ইউনিয়ন ঢাকা উত্তরের সম্মেলন, সভাপতি ইরান
সা. সম্পাদক সোহেল
একতা প্রতিবেদক :
বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ইরান মোল্লাকে সভাপতি ও সোহেল ফকিরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
যুব আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গত ১০ জুলাই রাজধানীর হাতিরঝিলস্থ পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা থানা সংসদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী পর্বের সূচনা হয়। সম্মেলনের উদ্বোধন করেন..
বিস্তারিত
বড় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে পড়বে বাংলাদেশ
জলবায়ু চক্রের প্রভাব
একতা প্রতিবেদক :
বাংলাদেশসহ পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ, খরা ও সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির ফলে সৃষ্ট প্রাকৃতিক জলবায়ু চক্র ‘এল নিনো’ বিশ্বজুড়ে চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি করছে।
সম্প্রতি প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, কেনিয়া, উগান্ডা, সোমালিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের লাখো মানুষ এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
সংস্থাটি বলছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বৈরিতা আরও..
বিস্তারিত
ভারতে চলমান ছাত্র-যুব আন্দোলনে পূর্ণ সংহতি ছাত্র ইউনিয়নের
একতা প্রতিবেদক :
ভারতের নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব আন্দোলনে রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে ছাত্র-যুবদের ন্যায্য আন্দোলনে পূর্ণ সংহতি জ্ঞাপন করেছে। ছাত্র-যুবদের ওপর নিপীড়ন বন্ধ এবং তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
গত ২১ জুলাই ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে বলেন, ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে ছাত্র-যুবরা দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চালিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও ভারতের সরকার তাতে..
বিস্তারিত
ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভেঙে ফেলা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শহীদ পরিবার, সিপিবি, বাসদ, ক্ষেতমজুর সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়নসহ বিভিন্ন বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের আপত্তি সত্ত্বেও জেলা প্রশাসন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্ত্বর এবং অন্যত্র ভাস্কর্য স্থাপনের জায়গা নির্ধারণের জন্য স্থানীয়ভাবে একটা কমিটি করেছে।
আয়োজিত সভায় জেলা প্রশাসক নোমান হোসেন এর সভাপতিত্বের সভায় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক..
বিস্তারিত
ক্ষেতমজুর সমিতি খুলনা ও রাজশাহী বিভাগীয় সভা

একতা প্রতিবেদক :
রেশন, পেনশন চালুসহ ফ্যামিলি কার্ডসহ গ্রামীণ বরাদ্দে দলীয়করণ-দুর্নীতি বন্ধ ও মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ক্ষেতমজুর সমিতি খুলনা ও রাজশাহী বিভাগীয় সভা গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের কোটি কোটি গ্রামীণ ক্ষেতমজুর আজ কর্মসংস্থান, ন্যায্য মজুরি, খাদ্যনিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত। তারা গ্রামীণ ক্ষেতমজুরদের জন্য সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা, ন্যায্যমূল্যে রেশন ব্যবস্থা চালু, ক্ষেতমজুর পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও শিক্ষাজীবনের নিশ্চয়তা, সকল ক্ষেতমজুরের জন্য বিনা জামানতে পেনশন এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত..
বিস্তারিত
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মিরপুর শাখার কর্মীসভা
একতা প্রতিবেদক :
ঢাকার মিরপুর ১১ নাম্বারে ঋদ্ধি মিলনায়তনে গত ১৮ জুলাই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিরপুর অঞ্চলের নেতা ডা. সাজেদুল হক রুবেল। এতে আরো উপস্থিত ছিলেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ঢাকা নগরের সম্পাদক ইকবাল কবীর, বাসদ মিরপুর অঞ্চলের ইনচার্জ শাহজাহান কবীর, বাসদ (মার্কসবাদী) মিরপুর অঞ্চলের ইনচার্জ ডা. মুজিবুল হক..
বিস্তারিত