সংবাদপত্র
একতার অবিচল পথচলা শেষ হয় না
আহমদ সিরাজ
সংবাদপত্র ও সাংবাদিকতা অনেকটা অভিন্ন মনে হলেও তার গতিপ্রকৃতি ভিন্ন। যদিও সংবাদপত্রকে বলা হয়ে থাকে এটি রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। গুরুত্বের দিক থেকে তা বিবেচ্য হলেও রাষ্ট্রের অপরাপর স্তম্ভ নড়বড়ে হয়ে উঠলে, সংবাদপত্রের স্তম্ভ হিসেবে পথচলায় সমস্যা তৈরি হয়ে থাকে। এক্ষেত্রে কোমর সোজা না থাকলে সংবাদপত্রের পথচলা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ জন্মের ৫৫ বছর অতিবাহিত হয়েছে, তেমনই প্রায় সমানতালে সাপ্তাহিক একতার জন্মের ইতিহাসও চিহ্নিত হয়ে আছে–যা একটা কঠিন সময় হিসেবে জাতীয় জীবনে অতিবাহিত ছিল। এই সময় স্বাধীন বাংলাদেশে পত্রপত্রিকার সংখ্যা হাতেগোনার মধ্যে ছিল। তখন জাতীয় দিকদর্শনমূলক সাপ্তাহিক পত্রিকা হিসেবে রাজনীতি, সমাজ, অর্থনীতি বহন করে জাতীয় স্বার্থ ও শ্রেণিস্বার্থ ঊর্র্ধে তুলে ধরার মতো কোনো লক্ষ্যভেদী পত্রিকা ছিল না বলা চলে। বাম ঘরনার পত্রিকা হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একতা যেভাবে মুক্তিযুুদ্ধের চেতনাকে ঊর্ধে তুলে ধরেছে তা এতো সুস্পষ্টভাবে অন্যকোনো বার্তা বহন করেনি, কিংবা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্যে ব্যাহত হয়ে ওঠা, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান আস্ফালন সময়ে একতা যেভাবে সাহসিকতায় জাতীয় মূলধারার বয়ান ঊর্ধে তুলে ধরছে তাতে পত্রিকাটি শুধু শ্রেণির দায়িত্বই পালন করেনি, জাতির দায়িত্বও বহন করেছে।
একটা সময় গেছে রাজনীতির দুঃসময়ে রাজনীতির পাঠ বুঝে নেওয়া, জেনে নেওয়া যখন কঠিন হয়ে পড়ে, তখন দেখা গেছে, রাজনীতির ঘরনার অন্যরাও একতার পাঠ নিতে সহায়তা নিয়েছে।
স্বদেশ স্বজাতি, সর্বোপরি দেশপ্রেমিক মহলে একতা আগ্রহের পত্রিকা হিসেবে চিহ্নিত হয়ে ওঠে। প্রিন্ট মিডিয়া জগতে সাপ্তাহিক একতা, হেলাফেলার থাকে নি। প্রগতিশীল শক্তির লেখকদের কাছেও একতা হয়ে উঠে আগ্রহের। একতা রাজনীতির মুখপত্র হিসেবে শ্রমজীবী মানুষের চেতনা বহন করেছে বলে, পত্রিকাটি কোনো সংকীর্ণতায় লিফলেট হয়ে উঠেনি। একতা শ্রেণি স্বার্থ ও জাতীয় স্বার্থ যেভাবে তুলে ধরেছে, তার নজির সহজে মিলে না।
বাংলাদেশ জন্মের পূর্বাপর সময় থেকে সাম্রাজ্যবাদী আমেরিকার হিংস্র থাবার শিকার হয়েছে। ক্ষমতা ও ক্ষমতার বাইরের রাজনৈতিক দুর্বলতা একটা দুঃসহ অবস্থায় ছিল, তখনো একতা এই সংকটের চালচিত্র তুলে ধরেছে।
আমাদের দেশে জাতীয় সম্পদ তেল গ্যাস বিদ্যুৎ বন্দর প্রভৃতি, খনিজ সম্পদ আহরণ ও রক্ষায় সাম্রাজ্যবাদী বাধা এবং এই সম্পদ অসম নানা চুক্তির মাধ্যমে লুটে নিতে হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন একতা এই চক্রান্তজাল উম্মোচন করেছে এবং রাজনৈতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করেছে। যেকোনো জাতি দুর্যোগে জাতীয় স্বার্থরক্ষায় দেশপ্রেমের নির্ভেজাল দায়িত্ব পালনে কুণ্ঠাবোধ করেনি। এসব দায়িত্ব পালন করতে গিয়ে একতা শাসকগোষ্ঠীর রোষানলেও পড়েছে, একতা সাময়িকভাবে বন্ধ থেকেছে, কিন্তু ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম’ বলে একতার পথচলা থামে নি।
এভাবে একতার জন্মলগ্ন থেকে বিদ্যমান বাস্তবতায় শোষণ বঞ্চনা, তথা শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব স্বরূপ নিয়েও ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। বিশেষত ধনবাদী লুটেরা রাজনীতির অশুভ দিকসমূহ তুলে ধরেছে। বিশেষত বাংলাদেশে পুঁজিবাদের নামে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে, ধনিক শ্রেণির স্বরূপ চিহ্নিত করেছে। একতা ধারাবাহিকভাবে দেশ স্বাধীনের পর ‘ধনিক গোষ্ঠীর লুটপাটের কাহিনী’ শিরোনামে ধারাবাহিকভাবে দীর্ঘদিন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যে দায়িত্ব পালন করছে তার উদাহরণ সহজে মিলে না।
একতা সাহিত্য সংস্কৃতির গণমুখী চর্চায়ও ভূমিকা রেখেছে। গণমুখী, সাহিত্য সংস্কৃতি নিয়ে একতা লিখা তুলে ধরেছে। পরিবেশ ও বিজ্ঞানমনস্কতায় একতার স্বতন্ত্র পৃষ্ঠা রাখা হয়েছে, যা থেকে গতানুগতিকতার বাইরে তথ্য সমৃদ্ধ লেখা পেতে সহায় হয়েছে। এভাবে নারী পাতায় নারী আন্দোলনসহ নারীর পথচলা চিহ্নিত হয়েছে।
সর্বোপরি একতার রাজনীতির পাঠ হিসেবে শ্রেণিস্বার্থ ও জাতীয় স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরেছে। একতার এমন অভিষ্ট লক্ষ্য থেকে অর্ধশতকের বেশি সময় পথচলা সহজ হয়ে উঠেনি। পত্রিকায় নীতি ও আদর্শকে অক্ষুণ্ন রেখে চরিত্র নিয়ে এমন টানা দীর্ঘ পথচলার উদাহরণ মিলে না। একতার পথচলাটিও আপসহীন থেকেছে। অন্তর্বর্তী সরকারের সময়েও মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভয়ঙ্কর অসম বাণিজ্য চুক্তি করা হয়। তার ভেতরের ও বাইরের স্বরূপ একতা যেভাবে উম্মোচন করে জানান দিয়েছে, তা ক্রমশ আরো উদ্ভাসিত হয়ে উঠেছে। এভাবে একতার পথচলা থামে নি। মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে একতা স্বদেশ ও স্বজাতির সংকটেও সোচ্চার থেকেছে। একতার পথচলা আজ ও আগামীকাল শেষ হয় না।
লেখক : কলামিস্ট
বিশেষ রচনা
বাংলাদেশে নয়া উদারবাদ উৎপত্তি-বিকাশ ও সংকট
একতা পড়ো, শ্রমিক শ্রেণির একতা গড়ো, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করো
ইতিহাস কাউকেই ছাড় দেয় না
কমিউনিস্ট পার্টি ও কার্ল মার্কসের প্রাসঙ্গিকতা
সংবাদপত্র ও রাজনীতি
গণমাধ্যমের গলায় দড়ি
পার্টি ও গণসংগঠনের মিথস্ক্রিয়া
শাসকদের ‘উন্নয়ন’ থেকে জনগণের অভ্যুত্থান এবং তারপর
একতার জন্য প্রত্যয়
সত্যেনদার দ্যুতি ছড়িয়ে পড়ুক সবখানে
যুদ্ধ ও করণীয়
অধিকারের সংগ্রামে অদম্য ‘একতা’
চব্বিশের কাঠগড়ায় বুর্জোয়া রাজনীতি এবং শ্রমিক শ্রেণির শিক্ষা
সকল বাধা মোকাবিলা করে একতা এগিয়ে যাবেই
একতার লড়াই চলছে, চলবে
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কি ঔপনিবেশিক অর্থনীতির নতুন রূপ?
ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রের শ্রেণি চরিত্রের পরিবর্তন হয়নি
কমিউনিস্ট দৈনিক ‘স্বাধীনতা’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন