কৃষক সমিতির জোনাল সভা
বাংলাদেশ কৃষক সমিতির পঞ্চদশ জাতীয় সম্মেলন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলনের পূর্বে গ্রাম ও ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে।
আগস্ট-সেপ্টেম্বর : গ্রাম, ইউনিয়ন কমিটির সম্মেলন। অক্টোবর-নভেম্বর : উপজেলা সম্মেলন। ডিসেম্বর : জেলা সম্মেলন। ফেব্রুয়ারি ২০২৭ : জাতীয় সম্মেলন।
আন্দোলনমুখী সক্রিয়তার মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল স্তরের সংগঠনকে জাতীয় সম্মেলনমুখী করতে হবে। সকল স্তরের সাংগঠনিক ও আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে জোনাল সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়া আগামী ১৭ ও ১৮ জুলাই কৃষক সমিতির জোনাল সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় পরিষদ সদস্য, উপদেষ্টা, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার অনুরোধ জানানা হয়েছে।
জোনাল সভার সিডিউল : ১. রংপুর জোন : ১৭ জুলাই; ২. খুলনা জোন : ১৭ জুলাই; ৩. ময়মনসিংহ জোন: ১৭ জুলাই; ৪. রাজশাহী জোন : ১৮ জুলাই; ৫. বরিশাল জোন : ১৮ জুলাই; ৬. ফরিদপুর জোন : ১৮ জুলাই; ৭. সিলেট জোন : ১৮ জুলাই; ৮. চট্টগ্রাম জোন : ১৮ জুলাই। সকল সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
শেষের পাতা
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা
খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি
বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা
গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি দেশজুড়ে সিপিবির বিক্ষোভ
শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন