গরমের সবচেয়ে উপকারি খাবার ‘দই’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা স্বাস্থ্য ডেস্ক : আবহাওয়ার তারতম্যে শরীরেও বিভিন্ন রোগ বাসা বাধে। তাই তীব্র গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে দই হতে পারে অত্যন্ত উপকারী একটি খাবার। পুষ্টিবিদদের মতে, দই শুধু সুস্বাদু নয়, এটি সহজপাচ্য এবং শরীরের জন্য নানা উপকার বয়ে আনে। বিশেষ করে গরমের সময় হজমশক্তি ঠিক রাখা, শরীর ঠান্ডা রাখা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে দই কার্যকর ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর শরীরের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে গেলে দই তা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। পুষ্টিবিদরা বলছেন, দইয়ের ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। একই সঙ্গে এটি অন্ত্রের কোষের অস্বাভাবিক বৃদ্ধি কমাতে ভূমিকা রাখতে পারে। দইয়ে থাকা ভিটামিন বি-১২ রক্তকণিকা তৈরিতেও সহায়ক। বিশেষজ্ঞদের মতে, দুধের তুলনায় দই সহজে হজম হয়। গবেষণায় দেখা গেছে, খাওয়ার এক ঘণ্টা পর দুধ যেখানে আংশিক হজম হয়, সেখানে দই অনেক বেশি হজম হয়ে যায়। ফলে যাদের দুধ হজমে সমস্যা হয়, তারা সহজেই দই খেতে পারেন। দই পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার সমস্যাও কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, গরমে ভারী ও তেলচর্বিযুক্ত খাবার বেশি খেলে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব বাড়ে। এ সময় দই শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, যাদের দইয়ের বিশেষ ব্যাকটেরিয়ায় অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারও সর্দি বা গলা সংবেদনশীল থাকলে দই খাওয়ার পর সাময়িক অস্বস্তিও দেখা দিতে পারে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..