চাকরিপ্রার্থী ৩৮ জনের কেউই জাতীয় সংগীত পারলেন না
পঞ্চগড় সংবাদদাতা :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইউনিয়নে গ্রাম পুলিশ পদে নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। কারণ তারা কেউ পরীক্ষায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে পারেননি।
২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে জানান নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। এতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণি পাস। পরে কোনো রকম ফি ছাড়াই আবেদন করেন ৩৮ প্রার্থী।
পরীক্ষার শুরুতে তাদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। এজন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বাছাই কমিটি।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় সমালোচনা। এ বিষয়ে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “যেকোনো নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকতে হয়। অষ্টম শ্রেণি পাস ব্যক্তিরা জাতীয় সংগীত লিখতে পারবেন না, এটা দুঃখজনক।
“নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে প্রার্থীদের শুধু তদবির করতে দেখা যায়। পড়াশোনা করে চাকরি নিতে হয়, এ অবস্থা তাদের দেখা যায়নি।”
তিনি বলেন, যেহেতু কোনো প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি, তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়। একই পদের জন্য পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বাছাই পরীক্ষায় তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রথম পাতা
ফেব্রুয়ারিতেই দেশে ১১ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ
‘আঁধার’
২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে
গরিব মানুষের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির
উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদের মৃত্যুতে শোক
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আকরাম আপিলে খালাস
সিপিবির ‘ডায়েরি-২০২৬’সংগ্রহ করুন
গণ-অভ্যুত্থানের গণ-প্রত্যাশা পূরণের জন্য নতুন পর্বের সংগ্রাম শুরু হোক
বিপ্লবের লাল ফুল কমরেড তাজুল
বেশি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার গ্যাস
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন