বিপ্লবের লাল ফুল কমরেড তাজুল
একতা প্রতিবেদক :
সাম্যের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন শ্রমিকদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে পাটকলে বদলি শ্রমিকের কাজ নেওয়া তাজুল ইসলাম হত্যার ৪২ বছর চলছে।
বিপ্লবের লাল ফুল- খ্যাত এ শ্রমিকনেতাকে স্মরণে প্রতিবছরের মতো এবারও ১ মার্চ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
কমরেড তাজুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র। ১৯৭৪ সালে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সিদ্ধান্ত অনুসারে শ্রমিকশ্রেণির মুক্তির সংগ্রামকে অগ্রসর করার মহান ব্রত নিয়ে আদমজী মিলে বদলি শ্রমিকের চাকরি নেন তিনি।
আদমজীতে ট্রেড ইউনিয়ন আন্দোলন ও সংগঠন গড়ে তোলার কাজে তিনি আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সিপিবি’র আদমজী শাখার সম্পাদক ও আদমজী মজদুর ট্রেড ইউনিয়নের নেতা।
তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের বিরুদ্ধে ১৯৮৪ সালের ১ মার্চ দেশব্যাপী শিল্প ধর্মঘট ও হরতাল আহ্বান করা হয়েছিল। এই কর্মসূচির সমর্থনে আগের দিন মধ্যরাতে আদমজী জুটমিল এলাকায় কমরেড তাজুলের নেতৃত্বে শ্রমিকরা প্রচার মিছিল বের করলে, এরশাদ সরকারের গুণ্ডাবাহিনী তাদের ওপর হামলা করে। হামলায় কমরেড তাজুল ইসলামসহ কয়েকজন শ্রমিক মারাত্মক আহত হন।
১ মার্চ ভোরবেলা গুরুতর আহত অবস্থায় কমরেড তাজুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তারপর থেকে দিনটিকে তাজুল দিবস হিসেবে পালন করে আসছে শ্রমজীবীরা। এবারও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে কেন্দ্রীয়ভাবে তাজুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন শাখাও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
প্রথম পাতা
উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদের মৃত্যুতে শোক
ফেব্রুয়ারিতেই দেশে ১১ বার ভূমিকম্প, বাড়ছে উদ্বেগ
সিপিবির ‘ডায়েরি-২০২৬’সংগ্রহ করুন
গণ-অভ্যুত্থানের গণ-প্রত্যাশা পূরণের জন্য নতুন পর্বের সংগ্রাম শুরু হোক
গরিব মানুষের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির
বেশি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার গ্যাস
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আকরাম আপিলে খালাস
চাকরিপ্রার্থী ৩৮ জনের কেউই জাতীয় সংগীত পারলেন না
‘আঁধার’
২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন