
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শ্রমিকনেতা, বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম এর তৃতীয় প্রয়াণ দিবসে ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় নেতৃবৃন্দ বলেন, শামছুজ্জামান সেলিম আজীবন শ্রমিক ক্ষেতমজুরসহ মেহনতি মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্বে তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত।
১৭ আগস্ট বিকালে মুক্তিভবনের ক্ষেতমজুর সমিতির নিজস্ব কার্যালয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকারী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র জীবন থেকেই প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত হয়ে তিনি আজীবন মেহনতি মানুুষের মুক্তির লড়াইয়ে নিজেকে নিযুক্ত করেন। ছাত্রজীন শেষ না হতেই তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকসী নর্থ বেঙ্গল পেপাল মিলের প্রথম সিবিএর জনপ্রিয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি ক্ষেতমজুর আন্দোলনে যুক্ত হন। তিনি এ সংগঠরেন সভাপতির দায়িত্ব পালন করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও দেশের মানুষের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য তিনি ১৯৫০ সালের ২৭ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। শামছুজ্জামান সেলিমের মৃত্যুবার্ষিকী ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে বিভিন্ন জেলা-উপজেলা কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।