ন্যূনতম মজুরি ঘোষণার দাবি গার্মেন্ট টিইউসির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও মিছিল করে গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্র
নারায়ণগঞ্জ সংবাদদাতা : ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল করেছে গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ২১ আগস্ট বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ দাস, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান, জেলা কমিটির নেতা আওলাদ হোসেন, রাব্বি মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। রেশনিং, আবাসন, নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে মিছিল শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে। এরপর জেলা অফিসে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে, আগামী ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ জেলার শ্রমিকদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..