জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ময়মনসিংহ সংবাদদাতা : গণঅভ্যুত্থান দিবস দিচ্ছে ডাক “পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-মৌলবাদ” নিপাত যাক এই স্লোগানকে ধারণ করে গত ৫ আগস্ট বিকাল ৫টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ময়মনসিংহ জেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বাম গণতান্ত্রিক জোট, ময়মনসিংহ জেলার সমন্বয়ক ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলার সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ময়মনসিংহ নগর কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদ, সিপিবি ময়মনসিংহ নগর কমিটির সভাপতি লীলা রায়, ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি শিপন হৃদয়। আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল আমিন রুবেল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..