বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
একতা প্রতিবেদক :
দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এবং ৪৪টি বন্ধ সরকারি প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
গত ৩০ জুলাই এক বিবৃতিতে, স্কপ নেতৃবৃন্দ এসব প্রতিষ্ঠান-কোম্পানিসমূহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান। একই দাবিতে আগামী ৯ আগস্ট সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
এর আগে, গত ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের তাৎক্ষণিক সভা যুগ্ম সমন্বয়ক ফয়েজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বপ নেতা আনোয়ার হোসেন, আব্দুল কাদের হাওলাদার, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, শামীম আরা, আহসান হাবিব বুলবুল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবত ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছে। আমাদের অন্যতম দাবি ছিল বন্ধ রাষ্ট্রীয় কলকারখানাসমূহ বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করে রাষ্ট্রীয় মালিকানায় চালু করা, কর্মসংস্থানবিহীন উন্নয়ন প্রকল্পের পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে কর্মসংস্থান এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ সরকারের নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতির পরিপন্থি। নেতৃবৃন্দ, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের শ্রমিক স্বার্থবিরোধী বক্তব্যের নিন্দা জানান।
শেষের পাতা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি দেশজুড়ে সিপিবির বিক্ষোভ
গ্যাস সংকট নিরসনের দাবিতে সিপিবির পথসভা
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ময়মনসিংহে আলোচনা সভা
শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের দাবি
গাইবান্ধায় ‘২০২৪ গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সভা
খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন