শহীদ প্রদীপ ভৌমিক হত্যা দিবসে আলোচনা সভা

খুনীদের বিচার ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রদীপ ভৌমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুরানা পল্টনের মুক্তিভবনে স্মরণানুষ্ঠান আয়োজন করে ক্ষেতমজুর সমিতি
একতা প্রতিবেদক : ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, সিপিবি নেতা, সাংবাদিক প্রদীপ ভৌমিক হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। প্রদীপ ভৌমিকের দ্বিতীয় হত্যাবার্ষিকীতে গত ৪ আগস্ট বিকালে পুরানা পল্টনের মুক্তিভবনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‘২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রদীপ ভৌমিক ৩ আগস্ট রায়গঞ্জ থেকে পায়ে হেঁটে সিরাজগঞ্জ শহরে হাসিনার পতনের দাবির কর্মসূচি পালন করেন। ৪ আগস্ট সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে দায়িত্ব পালনকালে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে তাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ সাংবাদিক প্রদীপ ভৌমিকের নাম শহীদের তালিকায় নেই এমনকি তাঁর পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। নেতৃবৃন্দ শহীদ প্রদীপ ভৌমিকের শহীদের স্বীকৃতি ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে শহীদ প্রদীপ ভৌমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে সময় সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নেতৃবৃন্দ বলেন, প্রদীপ ভৌমিক প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিল বলেই সাম্প্রদায়িক অপশক্তি তাঁকে হত্যা করে। শোষণ বৈষম্যমুক্ত সাম্যের দেশ গড়ার আন্দোলন জোরদার করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশবাসী শোষণ, বৈষম্যমুক্ত নতুন দেশ চেয়েছিলেন এই আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু বর্তমানে তাঁরা অনেকে হতাশ হয়েছে। সভা থেকে শহীদ প্রদীপ ভৌমিকের বিপ্লবী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, তিনি আজীবন সিরাজগঞ্জসহ দেশের শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি, কৃষক সমিতির অন্যতম নেতা মোহাম্মদ শাহ আলম, ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহ সাধারণ সম্পাদক কল্লোল বনিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, ফিরোজ আলম মামুন, টিইউসির মহানগর নেতা মুর্শিকুল ইসলাম শিমুল, উদীচীর সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..