গান-নৃত্য ও আলোচনায় সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন
ফরিদপুর সংবাদদাতা :
আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও স্মারকগ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের বিপ্লবী চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত হলো ফরিদপুরে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফরিদপুর জেলা সংসদের উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
উদীচী ফরিদপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ড. বিমল কুমার বিশ্বাস, অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, কবি জাহাঙ্গীর খান, শাহাদাত শাওন, কবি গালিব রহমান প্রমুখ।
আলোচকরা বলেন, সুকান্ত ভট্টাচার্য এখনো আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ যতদিন বৈষম্যহীন, শোষণমুক্ত, সম-অধিকারের সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করবে, ততদিন সুকান্তের কবিতা সেই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।
আলোচনা পর্বের পর সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, কবিতায় সুরারোপিত গান ও নৃত্যের সমন্বয়ে উদীচী ফরিদপুর জেলা শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি আরিফ রহমান, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, ফরিদপুর চাঁদের হাটের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল প্রমুখ।
শেষের পাতা
এই প্রাণহানি কোনো দুর্ঘটনা নয় অবহেলাজনিত শ্রমিক হত্যা
আশুলিয়ায় শ্রমিক হত্যাকারী মালিকসহ দায়ীদের গ্রেপ্তার কর
দেশের মানুষ ভয়াবহ মূল্যস্ফীতির চাপে : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ করা যাবে না
থামছেই না ডেঙ্গু ও হামে প্রাণহানি
আইএমএফ-এর বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে
সার সংকট নিরসন কর : কৃষক সমিতি
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
ভরা মৌসুমেও মিলছে না পদ্মার রুপালি ইলিশ
২ অক্টোবর টিইউসির সমাবেশ সফল করার আহ্বান
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন