থামছেই না ডেঙ্গু ও হামে প্রাণহানি
একতা প্রতিবেদক :
সারাদেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে, যা জাতীয় জনস্বাস্থ্য সেবাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। প্রতিদিনই খবরের পাতার শিরোনাম হচ্ছে হাম ও ডেঙ্গুতে প্রাণহানির খবর।
চলতি বছরে এ পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চলতি সেপ্টেম্বর মাসে।
অন্যদিকে, চলতি বছরের হাম ও হামের উপসর্গে দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হাম বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে, গত ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।
এখনি কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। অন্যান্য বছরের মতো এ বছরও এই সময়ে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছিলো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিন মশা, লার্ভা ইত্যাদির ওপর একটি সার্ভেইল্যান্স করি আমরা। আমরা ট্র্যাপও ব্যবহার করি। এই সার্ভেইল্যান্সে আমরা দেখেছি, এডিস মশার ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা-এই কয়েকটি নিয়ে আমরা ফোরকাস্টিং তৈরি করি। ফোরকাস্টিং-এ এটা স্পষ্ট যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসটা খারাপ যাবে বাংলাদেশের জন্য।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ডেঙ্গু নিয়ে এখনই আমরা উদ্বেগজনক অবস্থায় আছি। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।
অন্যদিকে, হামের কারণে আমাদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এমনিতেই অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে ডেঙ্গু নতুন করে বাড়তি চাপ তৈরি করছে। সব মিলিয়ে এটি আমাদের জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি নয়, বরং বেশ চাপের।
শেষের পাতা
এই প্রাণহানি কোনো দুর্ঘটনা নয় অবহেলাজনিত শ্রমিক হত্যা
আশুলিয়ায় শ্রমিক হত্যাকারী মালিকসহ দায়ীদের গ্রেপ্তার কর
দেশের মানুষ ভয়াবহ মূল্যস্ফীতির চাপে : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
পুনর্বাসন ছাড়া হরিজনদের উচ্ছেদ করা যাবে না
আইএমএফ-এর বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে
সার সংকট নিরসন কর : কৃষক সমিতি
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
ভরা মৌসুমেও মিলছে না পদ্মার রুপালি ইলিশ
গান-নৃত্য ও আলোচনায় সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন
২ অক্টোবর টিইউসির সমাবেশ সফল করার আহ্বান
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন