ছাত্র ইউনিয়ন কর্মীসহ মিথ্যা মামলায় বন্দি তিন কিশোরের মুক্তি দাবি
একতা প্রতিবেদক :
হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খিলগাঁও থানা সংসদের কর্মী মোহাম্মদ এহসান ও তার বন্ধু দুই কিশোরের অবিলম্বে মুক্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ১৮ সেপ্টেম্বর ঢাকার গোড়ান হাজী মসজিদ এলাকা থেকে জুম্মার নামাজের পর খিলগাঁও থানা পুলিশ আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের চার কিশোর শিক্ষার্থীকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি ঝটিকা মিছিলের পর সন্দেহবশত আটক করে।
ঐ মিছিলের সঙ্গে চার কিশোর জড়িত নয় মর্মে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেওয়া সত্ত্বেও পুলিশ তাদের রাতভর থানায় আটক রাখে। পরবর্তীতে আটক কিশোরদের মধ্যে সরকার দলীয় স্থানীয় জনৈক নেতার ভ্রাতুষ্পুত্রকে মুক্তি দিয়ে ছাত্র ইউনিয়ন কর্মী মোহাম্মদ এহসান ও অপর দুই কিশোরকে ২০২৬ সালের জুন মাসের একটি পুরাতন মালায় গ্রেফতার দেখিয়ে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, মামলাটির এজাহার কিংবা ঘটনার সাথে আটক কিশোরদের কোনো সম্পৃক্ততা ছিল না। পরে আদালত কিশোরদের পক্ষের আইনজীবীর জামিন আবেদন শুনানি স্থগিত রেখে তাদের বয়স বিবেচনায় গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, একদিকে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অন্যদিকে প্রকৃত অপরাধীদের আটক করার ব্যর্থতা ঢাকতে নির্দোষ মানুষকে মামলা, গ্রেফতার, কারাগারে প্রেরণ, আইনি হয়রানি করা হচ্ছে। এই গ্রেফতার বাণিজ্য থেকে কিশোররাও রেহাই পাচ্ছে না।
বিবৃতিতে অবিলম্বে মিথ্যা মামলায় অন্তরীণ ছাত্র ইউনিয়ন কর্মী মোহাম্মদ এহসান ও অপর দুই কিশোরের অবিলম্বে মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানানো হয়েছে।
প্রথম পাতা
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে ব্যর্থতা ও বিপুল প্রাণহানির দায় সরকারের
জাতিসংঘে ট্রাম্পের যুদ্ধংদেহী বক্তব্যের নিন্দা সিপিবির
‘আমরা তো আমরণ প্রগতির পক্ষে, গড়বই বিশ্বতো সাম্যের’
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্ষম হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা শ্রেয়
সার সংকটসহ কৃষকের সমস্যা দ্রুত সমাধান করতে হবে
বহু পাক্ষিক উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বাতিলের দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন