‘জুলাই ২৪ অভ্যুত্থানের স্বরূপ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জুলাই ২৪ অভ্যুত্থানের স্বরূপ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার নারায়ণগঞ্জ আলী আহমেদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনের পরীক্ষণ হলে (৫ম তলা) অনুষ্ঠিত হয়। গত ১৪ আগস্ট বিকাল পাঁচটায় সেমিনারে সভাপতিত্ব করেন প্রগতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি শ. ম কামাল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। সঞ্চালনা করেন প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর গৌতম, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী কমিটির সদস্য ও উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবালুল হক খান, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী কমিটির সদস্য ও সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক রঘু অভিজিৎ রায়, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, সিপিবি জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্ত, সমমনা-এর সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সভাপতি জাহিদুল হক দীপু, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা আক্তার, প্রগতি লেখক সংঘ-এর সদস্য নির্মল কুমার সাহা, সমমনা’র সংগঠক সেলিম ভূইয়া, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু ও প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল প্রমুখ। সেমিনারে নেতৃবৃন্দ বলেন, জুলাই ২০২৪ এর অভ্যুত্থান সংঘটিত হয়েছে প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা থেকে নয়। অভ্যুত্থানের কোন নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা ছিল না। রাজনৈতিক দলগুলো জনগণ থেকে বেশ কিছু পরিমানে বিচ্ছিন্ন ছিল। রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রক্ষমতা দখলের কোন পরিকল্পনা ছিল না। জনজীবনে ছিল গভীর সংকট। লুটেরা এই ব্যবস্থার বিরুদ্ধে জনগণ দীর্ঘদিন নানাভাবে সংগ্রামরত ছিল। জনগণের দীর্ঘদিনের ধুমায়িতো বিক্ষোভ ছাত্রদের কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। ছাত্রদের আন্দোলন দমনের ক্ষেত্রে হাসিনা সরকারের ফ্যাসিবাদী ভূমিকা শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত জনগণ মেনে নিতে পারেনি, তাই তারা ছাত্রদেরকে অকাতরে সমর্থন করেছে। রাজনৈতিক কর্মসূচির দিক থেকে লক্ষ্য উদ্দেশ্য বিহীন হলেও ছাত্রদের এই আন্দোলন সরকার পতনের দিকেই অগ্রসর হয়েছে। বক্তারা আরও বলেন, এবারে যেহেতু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে, তাই ভবিষ্যতে তারা নতুন উদ্যমে আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুত হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..