গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য বিদ্যমান নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ কমিটি। সংগঠনটির নেতারা বলেছেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিপরীতে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি দিয়ে একজন পোশাক শ্রমিকের নিজের ও পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানোও কঠিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্র্নিধারণের জন্য দ্রুত নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবিতে প্রধানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন জমা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন। সমাবেশ পরিচালনা করেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন। সমাবেশে বক্তব্য দেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামিমা আক্তার, বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ইয়াহিয়া খান, বাংলাদেশ নারী কমিটির আহ্বায়ক রাসিদা আক্তার ও সদস্য জাহানারা বেগম, আলোকিত গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..