চা-শ্রমিকদের আন্দোলনে ১৩৫ নাগরিকের সংহতি
একতা প্রতিবেদক :
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ১৩৫ জন নাগরিকের সংহতি জানিয়ে বিবৃতি প্রদান করে গত ১৩ আগস্ট।
গত প্রায় এক মাস ধরে বাংলাদেশের চা শ্রমিকরা চার দফা দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবিগুলো হলো, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক প্রণীত ‘গেজেট-২০২৩’ বাতিল, ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর নির্বাচন এবং ভূমি অধিকার নিশ্চত করা।
রাফিকুজ্জামান ফরিদ স্বাক্ষরিত বিবৃতিতে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ্ খান, অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক সামিনা লুৎফা, মাসুদ রানা, রজত হুদাসহ ১৩৫ জন নাগরিক।
বিবৃতিদাতারা বলেন, আমরা ৪ দফা দাবিতে চলমান চা শ্রমিক আন্দোলনকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং একইসঙ্গে সরকারকে চা শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। চা শ্রমিকরা নিন্মলিখিত চার দফা দাবি জানিয়েছেন- ১) ২০২৩ সালে ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক প্রণীত ‘গেজেট-২০২৩’ বাতিল কর। ২) ৫০০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ কর। ৩) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর নির্বাচন করতে হবে। ৪) চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চত কর।
শেষের পাতা
দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
বাসযোগ্য ঢাকা গড়তে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও গণমুখী পরিকল্পনা
জনমনে ন্যূনতম আস্থা সৃষ্টি হওয়ার মতো উদ্যোগ নেই সরকারের
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান লিজের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি
ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার দাবি কৃষক সমিতির
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন