বন্ধ সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের প্রচেষ্টা বন্ধ কর : স্কপ
একতা প্রতিবেদক :
দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এবং ৪৪টি বন্ধ সরকারি প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
গত ৩০ জুলাই এক বিবৃতিতে, স্কপ নেতৃবৃন্দ এসব প্রতিষ্ঠান-কোম্পানিসমূহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানান। একই দাবিতে আগামী ৯ আগস্ট সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
এর আগে, গত ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের তাৎক্ষণিক সভা যুগ্ম সমন্বয়ক ফয়েজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বপ নেতা আনোয়ার হোসেন, আব্দুল কাদের হাওলাদার, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, শামীম আরা, আহসান হাবিব বুলবুল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবত ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছে। আমাদের অন্যতম দাবি ছিল বন্ধ রাষ্ট্রীয় কলকারখানাসমূহ বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করে রাষ্ট্রীয় মালিকানায় চালু করা, কর্মসংস্থানবিহীন উন্নয়ন প্রকল্পের পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টিকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে কর্মসংস্থান এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ সরকারের নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতির পরিপন্থি।
শেষের পাতা
৭ দিনের সংবাদ...
মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সিলেট-তামাবিল সড়ক অবরোধ
বেলুচিস্তান ও কাশ্মীরের জনগণের সংগ্রামের প্রতি ঢাকার সংহতি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ
নিউইয়র্কে ‘বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ’ সেমিনার
জনগণের সম্পদ লুটেরাদের কাছে বিক্রির অধিকার সরকারের নেই
সাপ্তাহিক একতা গণমানুষের পত্রিকা : সিপিবি
বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, কমছে না হাম ও উপসর্গের সংক্রমণ
পোস্তগোলায় কমরেড মণি সিংহের স্মরণসভা
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সেমিনার
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন