যুব ইউনিয়ন খুলনা জেলার নেতৃত্বে বিল্লাল ও ভবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধন ও সমাবেশ গত ২৩ মে বেলা ১২টায় পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সম্মেলন শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির খুলনা জেলা সভাপতি ও সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা অসীত হালদার। সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক ভবেশ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। তিনি বক্তব্যে, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারভাতা প্রদান, সরকারি চাকুরীর পরীক্ষা স্ব-স্ব জেলা সদরে অনুষ্ঠিতসহ বিভিন্ন সমস্যা তুলেন ধরেন। তিনি সরকারের নিকট বাংলাদেশ যুব ইউনিয়নের ৯ দফা দাবি বাস্তবায়নের জানান। সম্মলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক যুব ইউনিয়ন নেতা এবং সিপিবি প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক আ. হান্নান, যুব ইউনিয়নের সাবেক পেসিডিয়াম সদস্য মিজানুর রহমান বাবু ও বাবুল হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নিত্যানন্দ ঢালী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা ও সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যাবেক যুব নেতা সেকেন্দার হায়াৎ, সাবেক যুবনেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, মীর ওবায়দুর রহমান, সিপিবি নেতা অশোক কুমার মণ্ডল, মোস্তাফিজুর রহমান রাসেল, যুবনেতা আফজাল হোসেন রাজু, আজিজুল ইসলাম, প্লাবন পাল বাঁধন, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায়, ছাত্রনেতা তনুশ্রী তনু প্রমুখ। সমাবেশ শেষে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিল্লাল হোসেনকে সভাপতি, ভবেশ রায়কে সাধারণ সম্পাদক ও রাজন ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি জামাল হোসেন, আজিজুল ইসলাম ও উজ্জ্বল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় ও আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মিঠুন মণ্ডল, দপ্তর সম্পাদক মুকুন্দ ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব হোসেন, তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক উৎপল বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ শেখ, আইন বিষয়ক সম্পাদক ত্রিদিপ মণ্ডল, ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াৎ তানভীর, নির্বাহী সদস্য ধীমান বিশ্বাস, তুষার দত্ত, মঞ্জুরুল ইসলাম সাগর, পৃথিরাজ ঘরামী, সৈয়দ এজাজ আহমেদ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..