শিশু-নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর খেপুপাড়ায় গত ২৪ মে নাগরিক উদ্যোগ, মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে বেলা এগারটায় স্থানীয় সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে শিশু-নারী ধর্ষণ-খুন ও নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ক্লাবের সহ-সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা দত্ত। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোতালেব মোল্লা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের পটুয়াখালী জেলা কমিটির সমন্বয়ক জহিরুল ইসলাম সবুজ, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদল ধানখালী ডিগ্রি কলেজ শাখার সভাপতি খালিদ হাসান মোল্লা রাব্বি, সমাজসেবক মরিয়ম আক্তার পাখী ও জেরিন সোহাগী। সভা সঞ্চলনা করেন সিপিবি নেতা নাসির তালুকদার। সভায় সাম্প্রতিক কালের শিশু ধর্ষণের কারণে হত্যাকাণ্ডের শিকার রামিশাসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনে কঠোর সাজা দাবি করেন। বক্তারা শিশু-নারী ধর্ষণ-খুন ও নিপীড়নের বিরুদ্ধে জনগনকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..