কমরেড এ কে এম বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে থানা কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড এ কে এম বজলুর রহমানের ২৩তম মৃত্যুবাষির্কীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন থানা পার্টি কার্যালয়ে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য কৃষকনেতা জাহিদ হোসেন খান, শাহজাহানপুর থানা শাখার সভাপতি নারায়ণ চক্রবর্তী, কদমতলী থানা শাখার নেতা মাহবুবুর রহমান শিপন, ছাত্র ইউনিয়ন নেতা প্রিজম ফকির প্রমুখ। কমরেড বজলুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট সংগঠক, শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু এবং প্রজন্মের পর প্রজন্মকে আদর্শ ও সংগ্রামের পথে উদ্বুদ্ধ করে যাওয়া এক আলোকবর্তিকা। শোষণমুক্ত, বৈষম্যহীন, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে তিনি একদিনের জন্যও বিচ্যুত হননি। বক্তারা বলেন, কমরেড বজলুর রহমান মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং স্বাধীনতার পর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন। মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ তথা শোষণমুক্ত সমাজ গড়ার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গড়ে তোলা ও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সংগঠক ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ২০০৩ সালে তিনি প্রয়াত হন কিন্তু তিনি রেখে গেছেন তার কাজ ও অসংখ্য শিক্ষা। নিজেকে কিভাবে একজন খাঁটি কমিউনিস্ট হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে নিজেকে পার্টির জন্য উৎসর্গ করা যায় তার শিক্ষা তিনি দিয়ে গেছেন। আজকের এই দিনে দাঁড়িয়ে শুধু তাকে স্মরণ করলেই হবে না, তার কাজকে এগিয়ে নেবার জন্য প্রতিটি কমরেডকে অগ্রসর হতে হবে। কমিউনিস্ট ইন্ট্যারন্যাশনাল গাওয়ার মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..