বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র
একতা প্রতিবেদক :
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
টিইউসির নির্বাহী কমিটির বিবৃতিতে বলা হয় লাগামহীন দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এমনিতেই জীবনযাত্রার উচ্চ ব্যয়ে শ্রমজীবী মানুষের জীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, তার মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য সতিই ‘মরার উপর খাঁড়ার ঘা’।
বিবৃতিতে আরো বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে কৃষি ও উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যার ফলে শ্রমিকদের খাদ্য, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে ঘাটতি তৈরি হবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে, যা সরাসরি শ্রমিকদের আয়ের ওপর আঘাত হানবে। শিল্পকারখানাগুলো কর্মী ছাঁটাই অথবা বেতন কমানোর পথ বেছে নিতে পারে, যা শ্রমজীবী মানুষের জীবিকার জন্য বড় হুমকি। এ অবস্থায়, অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
উল্লেখ্য, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণার মাধ্যমে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বাড়িয়েছে।
প্রথম পাতা
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
ডেঙ্গু, হাম ও উপসর্গে প্রাণহানি বাড়ছেই
রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদ বেসরকারি পুঁজির হাতে তুলে দেয়ার উদ্যোগ বন্ধ কর
চব্বিশের গণঅভ্যুত্থান, অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি ও বামপন্থিদের দায়
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
সারা বছর কাজের নিশ্চয়তা ও রেশনিং চালুর দাবি
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সিপিবির শোক
‘কৌশলবিদ’
দেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে
ফুটবলকে কোথায় নিয়ে যাচ্ছেন ইনফান্তিনো?
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন