‘পাওয়ার’
একতা প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর ক্ষমতা (পাওয়ার) একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ দেখতে পেয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার অন্যতম সহযোগী ছিল এই দলটি। এরপর আশি ও নব্বয়ের দশকে এই দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ভয় আর আতঙ্কের ইতিহাস রচনা করে। অপকর্মের জন্য সংগঠনটির নামই হয়ে যায়, ‘রগকাটা শিবির’। সেই শিবিরের সাবেক নেতা শফিকুল ইসলাম মাসুদ এখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য। তিনি এখন ‘পাওয়ার’ নিয়ে যেসব কথা বলছেন, তা ভাইরাল হয়ে যাচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, ‘ফাইজলামি করেন মিয়া। শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই; শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেইখা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। শফিকুল ইসলাম কী জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’
তিনি বলেন, ‘উল্টাপাল্টা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওন নাই। কী একটা অসভ্য দেশে, কী একটা জাহেল, কী একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে। ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে-এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।’
প্রথম পাতা
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে
প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক
হামে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি
অনেক সমালোচনা আর বিতর্কের বিশ্বকাপ
দ্রব্যমূল্য এবং জাতীয় বাজেট
ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের মৃত্যুতে ক্ষোভ ক্ষতিপূরণ দাবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন