মানবতাবিরোধী মামলা
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আকরাম আপিলে খালাস
একতা প্রতিবেদক :
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ ২৭ ফেব্রুয়ারি আকরামের আপিল মঞ্জুর করে এ রায় দেয়।
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় আকরামকে। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।
সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সঙ্গে এ মামলায় আব্দুল লতিফ তালুকদার নামে আরেক রাজাকার সদস্য অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।
এর আগে ২০১৪ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর পর পরের বছরের ২৪ মার্চ পর্যন্ত এ মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ৩২ জন সাক্ষ্য দেন।
সাত অভিযোগের মধ্যে ছয়টিতে সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে আসামি করা হয়। একটি অভিযোগে আসামি কেবল আকরাম ও লতিফ। আর দুটি অভিযোগে তিনজনকেই একসঙ্গে আসামি করা হয়।
দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে ২০১৫ সালের ১১ অগাস্ট রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রথম পাতা
মক্কা চুক্তি : সুরক্ষা নয়, ঝুঁকি
অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধ
সিপিসির আমন্ত্রণে চীনে কাজী সাজ্জাদ জহির চন্দন
উর্বর কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প না করার আহ্বান
ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ
‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো, বৈষম্যের শেকড় উপড়ে ফেলো’
চা-শ্রমিকের মজুরি ৫০০ টাকা ও গীতা রানীর মুক্তির দাবি
ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অপচেষ্টার তীব্র নিন্দা
‘ধোঁকাবাজ’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন