সিপিসির আমন্ত্রণে চীনে কাজী সাজ্জাদ জহির চন্দন
একতা প্রতিবেদক :
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে ৭ দিনের সফরে চীন গিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন, ২৫ সেপ্টেম্বর সফর শেষে তিনি দেশে ফিরবেন।
সফরকালে সিপিবি সভাপতি চীনের উহান, হানচুয়ান, চেংদু প্রভৃতি অঞ্চল সফর করবেন। সফরের প্রথম দিন ১৯ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে অবস্থিত Central China Normal University (CCNU)-এর Institute of Scientific Socialism আয়োজিত একটি সেমিনারে সিপিবি সভাপতি ‘জাতীয় মুক্তি থেকে সমাজ রূপান্তর: বাংলাদেশ ও সমাজতন্ত্র প্রসঙ্গ’ শীর্ষক বক্তব্য প্রদান করেছেন। বক্তব্যে তিনি জাতীয় মুক্তিসংগ্রাম, স্বাধীনতা-পরবর্তী সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে পথনকশা এবং বাংলাদেশে সমাজতন্ত্রের প্রশ্ন বিষয়ে আলোচনা করেন।
সফরের অংশ হিসেবে তিনি দ্বিতীয় দিন ২০ সেপ্টেম্বর উহান নগরী পরিদর্শন এবং হুবেই প্রাদেশিক সরকারের আয়োজনে একটি Welcome Banquet-এ অংশগ্রহণ করবেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর তিনি বিশ্ব শান্তি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সম্মেলনে তিনি ‘শান্তি প্রতিষ্ঠায় যৌথ প্রজ্ঞা’ (‘Pooling Wisdoms to Promote Peace’) শীর্ষক Plenary Session-এ বক্তব্য প্রদান করবেন।
এছাড়াও হুবেই অবস্থানকালে সিপিবি সভাপতি চীনের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ গবেষণা, স্টার্টআপ ইনকিউবেশন বেস ও স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ২২ সেপ্টেম্বর হুবেই প্রদেশে চীনের বিখ্যাত হান নদীর তীরে অবস্থিত কৃষি ভিত্তিক অর্থনীতি ও বস্ত্র শিল্পের অন্যতম কেন্দ্র হানচুয়ান অঞ্চল পরিদর্শন করবেন। সেখানে তিনি শান্তি সম্মেলনের একটি সেমিনারে ‘Pooling Wisdom to Promote Peace and Building the Belt and Road into a Path of Peace’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করবেন। পরবর্তীতে সিপিবি সভাপতি শান্তি সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করবেন।
সফরের পরবর্তী পর্যায়ে ২৩ সেপ্টেম্বর কাজী সাজ্জাদ জহির চন্দন চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু সফর করবেন। সেখানে অবস্থিত পার্টি স্কুলের গবেষক ও শিক্ষাবিদগণের সাথে ‘বর্তমান সময়ে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ২৪ সেপ্টেম্বর একটি পরীক্ষামূলক কৃষি কেন্দ্র, স্থানীয় সামাজিক কেন্দ্র এবং তৃণমূল পর্যায়ের দৈনন্দিন জীবন ও সামাজিক পরিচালনা পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম সম্পর্কেও তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরকালে সিপিবি সভাপতি চীনের সরকার ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি শান্তি সম্মেলনে আগত বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সিপিবি সভাপতির এই সফর বিশ্ব শান্তি, বৈশ্বিক নিরাপত্তা, জাতীয় মুক্তি ও সামাজিক রূপান্তর, সমাজতন্ত্র, পরিবেশ, স্থানীয় পর্যায়ের উন্নয়ন ইত্যাদি বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ক এবং চীনের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সিপিবি আশা প্রকাশ করে।
প্রথম পাতা
মক্কা চুক্তি : সুরক্ষা নয়, ঝুঁকি
অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধ
উর্বর কৃষি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প না করার আহ্বান
ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ
‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো, বৈষম্যের শেকড় উপড়ে ফেলো’
চা-শ্রমিকের মজুরি ৫০০ টাকা ও গীতা রানীর মুক্তির দাবি
ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অপচেষ্টার তীব্র নিন্দা
‘ধোঁকাবাজ’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন