শেষের পাতা

‘গরুর চামড়া কিনছি ৯০০ টাকা কিন্তু আড়তদার কয় ৮০০’

যশোর সংবাদদাতা : যশোর-খুলনা মহাসড়কের গা ঘেঁসে গড়ে উঠেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার রাজারহাট। এই বাজারে আশপশ থেকে আড়তদাররা আসেন চামড়া কিনতে। ঈদের পর গত ৩০ মে দুপুরে এই হাটের এক কোণে ৯০ পিচ গরু ও ৫৫ পিচ খাসির চামড়া এনেছেন নড়াইলের লক্ষিপাশার রনজিত দাস। কাঠফাটা রোদ্দুরে মাথায় গামছা পেছিয়ে হাঁটু গেড়ে বসেছে চামড়ার পাশে। পাশে দাঁড়িয়ে তার বড় ছেলে রোমেন দাস। একটু পর পর তার চামড়ার কাছে আড়তদার আসছেন; আর উল্টে-পাল্টে দেখছেন। তবে আড়তদার যে দাম বলছেন; তাতে বিক্রি করতে..

বিস্তারিত

কমরেড এ কে এম বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে থানা কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড এ কে এম বজলুর রহমানের ২৩তম মৃত্যুবাষির্কীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন থানা পার্টি কার্যালয়ে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য কৃষকনেতা জাহিদ হোসেন খান, শাহজাহানপুর থানা শাখার সভাপতি নারায়ণ চক্রবর্তী, কদমতলী থানা শাখার নেতা মাহবুবুর রহমান..

বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করায় নিন্দা

একতা প্রতিবেদক : গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গত ২ জুন এক যৌথ বিবৃতিতে বলেন, মৌলবাদীদের চাপের মুখে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন চলচ্চিত্রের প্রদর্শনীগুলো বন্ধ করে দেয়। এ ঘটনা পূর্ববর্তী হাসিনা ও ইউনূস সরকারের মৌলবাদ ও মবতন্ত্রের প্রতি সরকারি মদদ দানের ধারাবাহিকতাই প্রমাণ করে। সম্পূর্ণ অযৌক্তিক কারণে কথিত কওমী ছাত্র সংগঠনের আপত্তির মুখে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেয়ার এই ঘটনা দেশে সরকারের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে। ঠিক কী কারণে ‘বনলতা এক্সপ্রেসে’র প্রদর্শনী বন্ধ করে দেয়া হল সরকারকে তা..

বিস্তারিত

বাজেটে বরাদ্দের দাবিতে ক্ষেতমজুর সমিতির হাটসভা, সমাবেশ

একতা প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে হাটসভা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, রেশনিং ও ষাটোর্ধ্ব মজুরদের জন্য মাসিক ১০ হাজার টাকা পেনশনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবি জানান। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাচপীর বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম পিপুল, খৈবর হোসেন, শাহাবুদ্দিন, মঞ্জু মিয়া প্রমুখ। সদর উপজেলার কামারদানি বাজারে অনুষ্ঠিত..

বিস্তারিত

কমরেড রেখা গুণের জীবনাবসান সিপিবির শোক

নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহরের সংস্কৃতি শাখার সদস্য, একতা খেলাঘর আসরের সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক অর্থ সম্পাদক নারী নেত্রী কমরেড রেখা গুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে সাথে দীর্ঘদিন লড়াই করে গত ২৯ মে দিবাগত রাত ১ মিনিটে আমলাপাড়া নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। নারী নেত্রী রেখা গুণেথ মৃত্যুতে জেলা সিপিবির পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। নারী নেত্রী কমরেড রেখা গুণ এর..

বিস্তারিত

শিশু-নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর খেপুপাড়ায় গত ২৪ মে নাগরিক উদ্যোগ, মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে বেলা এগারটায় স্থানীয় সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে শিশু-নারী ধর্ষণ-খুন ও নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ক্লাবের সহ-সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা দত্ত। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোতালেব মোল্লা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের পটুয়াখালী জেলা কমিটির সমন্বয়ক জহিরুল ইসলাম সবুজ, মানিকমালা খেলাঘর আসরের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা..

বিস্তারিত

শতশত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকার দায়ী : মিহির ঘোষ

গাইবান্ধা সংবাদদাতা : হামে শিশুমৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি। গত ১৬ মে সিপিবি জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য রানু সরকার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী রণজিৎ সরকার প্রমুখ। মিহির ঘোষ বলেন, অন্তর্বর্তী সরকার..

বিস্তারিত

যুব ইউনিয়ন খুলনা জেলার নেতৃত্বে বিল্লাল ও ভবেশ

খুলনা সংবাদদাতা : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলার ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধন ও সমাবেশ গত ২৩ মে বেলা ১২টায় পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সম্মেলন শুভ উদ্বোধন করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির খুলনা জেলা সভাপতি ও সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা অসীত হালদার। সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক ভবেশ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। তিনি বক্তব্যে, বেকার যুবকদের কর্মসংস্থানের..

বিস্তারিত
প্রথম পাতা
বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
‘পাওয়ার’
পার্টিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে
প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক
হামে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি টিইউসি’র
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি
অনেক সমালোচনা আর বিতর্কের বিশ্বকাপ
দ্রব্যমূল্য এবং জাতীয় বাজেট
ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের মৃত্যুতে ক্ষোভ ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক
বন্ধু কিমের উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন সি
পুতিনকে আলোচনায় বসার অনুরোধ জেলেনস্কির
‘আপনি পাগল, সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্প
যে কৌশলে ইরান এখন নতুন আঞ্চলিক পরাশক্তি
সন্তান বিক্রি করে দিচ্ছেন আফগান বাবারা
যুক্তরাজ্যের রাজনীতিতে নাক না গলাতে মাস্ককে সতর্ক করলেন স্টারমার
৭ দিনের দুনিয়া
সম্পাদকীয়
শিশুদের ওপর ভয়াবহ সহিংসতা : কোন পথে সমাজ
বিশেষ রচনা
কোন পথে নেপালের রাজনীতি?
ঈদযাত্রায় দুর্ঘটনায় মৃত্যু ‘কাঠামোগত হত্যাকাণ্ড’
ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ ও যুদ্ধমুক্ত ন্যায়ভিত্তিক বিশ্ব উন্নয়নের জন্য আবেদন
হকারদের এই বিজয় কি আদৌ বিজয়?
স্মরণ
গণমানুষের সংগ্রামের কণ্ঠস্বর কামরুদ্দীন আবসার
অভিমত
দেশ বনাম রাষ্ট্র
নারীমুক্তি
বিপ্লবী কল্পনা দত্ত
১ মাসে ২৫৯ জন নারী নির্যাতনের শিকার
রামিসা ও শিশু সুরক্ষা ভাবনা
বিপ্লবী ক্লারা জেটকিন
সংগঠন সংবাদ
ক্ষেতমজুর সমিতি পিরোজপুর জেলার সভা
যুব ইউনিয়নের কেন্দ্রীয় ও জাতীয় পরিষদ সভা ১৯-২০ জুন