খুলনা মহানগরে সিপিবির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জের ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকায় অবস্থিত ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানা খুলে দেওয়া এবং শ্রমিক ছাঁটাই-বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকের প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় তারা সংকট সমাধানে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। গত ৮ অক্টোবর সকালে গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে মিছিল নিয়ে চাষাড়া হয়ে নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন ও স্মারকলিপি দিয়ে তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন। আন্দোলনকারী শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি গাজী নূরে আলম, ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক সজিব, নূর নবী, রাজিব, বিনা, মারিয়া, জান্নাতুল লাকী প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..