ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
একতা বিদেশ ডেস্ক :
উত্তর কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ দাবি করার মাত্র কয়েক ঘণ্টা আগে সিউল জানিয়েছিল, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
দুই দেশের সীমান্ত অঞ্চলের অসামরিকীকৃত এলাকায় (ডিএমজেড) সম্প্রতি একটি বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনাসদস্য আহত হন। সিউলের সামরিক বাহিনী এ ঘটনার জন্য পিয়ংইয়ংকে দায়ী করে ক্ষমা চাওয়ার দাবি জানানোর কয়েক দিন পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল।
অবশ্য গত মাসের ওই বিস্ফোরণের দায় অস্বীকার করেছে পিয়ংইয়ং। উল্টো তারা দক্ষিণ কোরিয়াকে ‘নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছে। উত্তর কোরিয়ার এমন কঠোর মনোভাবের ফলে দুই দেশের বেসামরিক নেতৃত্বের মধ্যে আবার আলোচনা শুরুর যে আবহ তৈরি হয়েছিল, তা বড় ধরনের ধাক্কা খেল।
উত্তর কোরীয় নেতার বোন উল্লেখ করেন, কিম জং–উন বিশ্বাস করেন যে বিশ্বের অন্য কোনো দেশ আগামী অন্তত কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তির নাগাল পাবে না।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের (৪৩৫ মাইল) বেশি পথ পাড়ি দিয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে নিবিড় তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী রক্ষণাত্মক অবস্থান বজায় রাখছে।
এ খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতা কিম জং–উনের বোন কিম ইয়ো–জং জানান, সকালে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ছিল একটি ‘মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র’।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন