সিপিবি ঢাকা উত্তরের বিক্ষোভ
দায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি
একতা প্রতিবেদক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে মিরপুর-১-এ ভাঙচুর ও লুণ্ঠনের শিকার রাড্ডা ক্লিনিকের সামনে গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সদস্য ও মিরপুরের নেতা মো. রিয়াজউদ্দিন।
সমাবেশে বক্তারা রাড্ডা ক্লিনিক অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এর পেছনের ক্রীড়ানকদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না। যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, রাড্ডা ক্লিনিক এর মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান দখলদারিত্বের উদ্দেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না।
বক্তারা বলেন, পুলিশের উপস্থিতিতে এই ধরণের ন্যাক্কারজনক হামলা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব, কল্লোল বণিকসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
শেষের পাতা
রাজনৈতিক কর্মকৌশলে অভিন্ন ধারণা গড়ে তোলার আহ্বান
রেশন, পেনশনের দাবিতে জাতীয় সমাবেশ সফল করুন
হাম ও ডেঙ্গু সমস্যার সমাধান চায় ঢাকাবাসী
‘মব সন্ত্রাস এখনো বন্ধ হয়নি’
শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি উদীচীর
মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা মধ্যবিত্ত : সিপিবি
প্রকল্প অনুমোদনের অপেক্ষায় যমুনা তীরবর্তী মানুষ
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন