বন্ধ মিলকারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
‘শ্রমিক বাঁচাও, শিল্প কারখানা বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে ধারণ করে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধান করা ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া। সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সদস্য ও বালাদেশ জাসদ জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী প্রমুখ।বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..