সিপিবির খুলনা মহানগর সম্মেলন সফল করার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : সিপিবি খুলনা মহানগরের চব্বিশতম সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে এক কর্মীসভা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ। কর্মীসভায় বক্তব্য রাখেন, পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, পলাশ দাশ, এস এম চন্দন, তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, ফজলুল হক, মাহফুজুর রহমান মুকুল, জাহানারা আক্তারী, মিনু রানী পাল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, রেখা কুণ্ডু, দুলাল সরকার, অশোক ঘোষ, নিরোজ রায়, অশোক মণ্ডল, কামরুল ইসলাম খোকন, তুষার বর্মণ প্রমুখ। সভায় বক্তারা রংপুরের হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার, বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও বর্তমান খুলনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ডেঙ্গু পরিস্থিতিসহ জনজীবনের নানাবিধ সংকট নিরসনে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন বক্তারা। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। আগামী নগর সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা নিতাই পালকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান রাসেলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..