রংপুরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত
রংপুর সংবাদদাতা :
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা কমিটির বৈঠক সিপিবি রংপুর জেলা কার্যালয়ে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ রংপুর জেলার সভাপতি শাহীনুর রহমান বাদল, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল।
বৈঠকে আগামী ৭ সেপ্টেম্বর রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবার খুন হওয়ার ঘটনার প্রতিবাদে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও কাচারীবাজারে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন