সিলেটে কৃষক সমিতির আহ্বায়ক কমিটি
সিলেট সংবাদদাতা :
বাংলাদেশ কৃষক সমিতি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৩০ আগস্টে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য জহর লাল দত্ত, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু প্রমুখ।
সভায় সৈয়দ ফরহাদ হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ফেব্রুয়ারি ২০২৭ এ অনুষ্ঠিতব্য কৃষক সমিতির পঞ্চদশ জাতীয় সম্মেলন সফল করতে সদস্য সংগ্রহ, গ্রাম ও ইউনিয়ন কমিটি গঠন, উপজেলা কমিটির সম্মেলন করে আগামী ডিসেম্বর মাসে জেলা কমিটির সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন