নেপালে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে সিপিবির শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : নেপালে ব্যাপক বন্যা-ভূমিধসে অসংখ্য মানুষের প্রাণহানিতে শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, নেপালের ভয়াবাহ বন্যা আর ভূমিধসে যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক পরিমাণে সম্পদের ক্ষতি হয়েছে তার জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের জনগণ গভীর মর্মাহত ও ব্যথিত। এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সাথে শোকাভিভূত জনগণের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাথে সাথে আমরা দৃঢ়ভাবে নেপালের জনগণের প্রতি আস্থা রাখি এই মহা বিপদের সময় তারা ঐক্যবদ্ধ থেকে জাতীয় প্রতিকূলতাকে মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিবেন। গত ২৬ আগস্ট সকালে নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়। পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নদীর তীরবর্তী জনপদ তছনছ করে দেয়। প্রবল স্রোতে মানুষ, যানবাহন ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয় সড়ক, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো। ভয়াবহ এ বন্যায় ২৮ আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০০০ জনের বেশি মানুষ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..