সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মিরপুর শাখার কর্মীসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঢাকার মিরপুর ১১ নাম্বারে ঋদ্ধি মিলনায়তনে গত ১৮ জুলাই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিরপুর অঞ্চলের নেতা ডা. সাজেদুল হক রুবেল। এতে আরো উপস্থিত ছিলেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ঢাকা নগরের সম্পাদক ইকবাল কবীর, বাসদ মিরপুর অঞ্চলের ইনচার্জ শাহজাহান কবীর, বাসদ (মার্কসবাদী) মিরপুর অঞ্চলের ইনচার্জ ডা. মুজিবুল হক আরজু, বাসদ মিরপুর আঞ্চলিক শাখার নেতা ইলিয়াস হাসান ইলু। সভা পরিচালনা করেন বাসদ বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার সংগঠক নাসির উদ্দিন প্রিন্স। কর্মী সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়ার চক্রান্তের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য মিরপুর অঞ্চলে ব্যাপক গণসংযোগ ও লড়াই গড়ে তোলার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..