কমরেড হেনা দাসের মৃত্যুবার্ষিকী

শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বিপ্লবী কমিউনিস্ট নেত্রী কমরেড হেনা দাসের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি নেতারা তার বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই বেগবান করার আহ্বান জানিয়েছেন। মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সিটি মহাশ্মশানে হেনা দাসের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এছাড়াও, বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে কমরেড হেনা দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী’র সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, সাধারণ সম্পাদক এম এ শাহীন, শহর কমিটির সভাপতি আ. হাই শরীফ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। মহিলা পরিষদ জেলা কমিটির সদস্য শাহানারা বেগম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির অর্থ সম্পাদক মৈত্রী ঘোষ, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, সমমনা সামাজিক সংগঠনের নেতা জিয়াউল হক বাবু প্রমুখ। স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, গরিব মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা কমরেড হেনা দাস আজীবন শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি ১৯২৪ সালে সিলেট শহরের পুরানলেনে জন্মগ্রহণ করেন। মুক্ত মানবের মুক্ত সমাজ তথা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কমরেড হেনা দাস ছাত্রজীবনে ১৪ বছর বয়সে সংগ্রামে অবতীর্ণ হন। ছাত্র আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন, নানকার বিদ্রোহ, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে অনন্য ভুমিকা রেখেছেন। এছাড়াও নারী ও শিক্ষা আন্দোলন, চা শ্রমিক আন্দোলন, আদিবাসী এবং সাংস্কৃতিক আন্দোলনে অতুলনীয় ভুমিকা রেখে ছিলেন। ময়মনসিংহ : বিপ্লবী কমরেড হেনা দাসের স্মরণালোচনা ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, নারী জাগরণের অগ্রদূত, ব্রিটিশবিরোধী আন্দোলনের সাহসী সৈনিক, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, চা-শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, শিক্ষক আন্দোলনের কিংবদন্তি নেত্রী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, স্বাধীন বাংলাদেশের প্রথম ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের সদস্য, নিবেদিতপ্রাণ বিপ্লবী কমরেড হেনা দাসের ১৮তম প্রয়াণ দিবসে এ স্মরণসভার আয়োজন করে সিপিবি ময়মনসিংহ জেলা। গত ২০ জুলাই বিকালে সিপিবি জেলা নারী শাখার আয়োজনে স্মরণালোচনা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন নারী শাখার সভাপতি ও সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য ফেরদৌস আরা মাহমুদা হেলেন। আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, কেন্দ্রীয় কমিটি মনিরা বেগম অনু, সিপিবি জেলা কমিটির সদস্য শিক্ষক নেতা গোলাম হক। স্মরণালোচনা সঞ্চালনা করেন সিপিবি নারী শাখার সম্পাদক সামিয়া সারোয়ার।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..