ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ

সুজন বিপ্লব

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
পাম্প নষ্টের অজুহাতে বোরো মৌসুমে এবারও পানি দিচ্ছে না গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প। ফলে ঝিনাইদহ অংশের হাজার-হাজার কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুষ্টিয়ায় ৩ টি পাম্পের মধ্যে ২ টি নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ করা হয়নি। পানির চাহিদা পূরণে গভীর নলকূপের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। পানি সেচ প্রকল্প বন্ধে কৃষিতে মাত্রাতিরিক্ত খরচ বেড়ে গেছে। জানা গেছে, কুষ্টিয়া থেকে প্রথমে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পানি আসে, পরে সেখান থেকে বড় খাল হয়ে হরিণাকুন্ডুর সাত ব্রিজে আসে। যখন খালে পানি আসে তখন নিয়ম করে প্রত্যেক শাখা খালে পানি সরবরাহ করা হয়। জেলার শৈলকুপার বিপ্র বগদিয়া গ্রামের কৃষক বায়েজিদ হোসেন বলেন, সেচের পানি না পাওয়ায় কৃষকের বিশাল অংকের ক্ষতি হয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের গাফিলতির ব্যাপারে একটা প্রতিকার হওয়া উচিত। প্রয়োজনে সরকারের উচিত তাদেরকে বিচারের মুখোমুখি করা, জরিমানা আদায় করে কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা। সেচের অভাবে আর্থিক লোকসানে কৃষক পথে বসে গেছে। পানি না পেয়ে বুকফাটা আর্তনাদ ও হতাশায় ভুগে মানসিক-শারীরিক ক্ষতির সম্মুখীন কৃষকের বাঁচাতে না পারলে, দেশে আকাল দেখা দেবে। কৃষক বিনা দেশও বাঁচানো যাবেনা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলোর সাত ব্রীজ এলাকার গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খাল। গত মৌসুমে এই খালে কিছুটা পানি সরবরাহ করা হলেও এবার কোনরূপ সেচের পানি কৃষকরা পাচ্ছেনা। বোরো আবাদের ভরা মৌসুমে পানি শূন্যতায় মাটি শুকিয়ে রোদে খাঁ-খাঁ করছে খালটি। প্রকল্পের আওতাধীন ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় ২৭ হাজার হেক্টর সেচ যোগ্য জমি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবারে বোরো মৌসুমে কোন পানি সরবরাহ করতে পারেনি। কৃষকরা জানায়, জিকে সেচ খালের পানি দিয়ে ধানের আবাদ করতে খরচ হয় বিঘা প্রতি ৩০০ টাকা। কিন্তু এখন ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারে খরচ হচ্ছে প্রতি বিঘা ১০ থেকে ১২ হাজার টাকা। এছাড়াও জিকের পানিতে ধানের ফলনও বেশি হয়। সার কীটনাশকও তুলনামূলক কম লাগে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোত্তালেব বলেণ, কুষ্টিয়ায় ৩ টি পাম্পের মধ্যে ২ টি নষ্ট হওয়ায় এই বোরো মৌসুমে ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ বন্ধ আছে। পাম্প মেরামতের কাজ চলছে। আশা করি, এই মৌসুমে পানি সরবরাহ বন্ধ থাকলেও সামনের মৌসুমে প্রকল্পের পানি সরবরাহ করা সম্ভব হবে।
সংগঠন সংবাদ
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা
কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ
সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি
‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি
৭ দিনের সংবাদ...
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..