সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলা বর্ষবরণ উপলক্ষে গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৮৯তম সাহিত্য আড্ডায় ‘লোকজ সংস্কৃতিতে শোষণ ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন। প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সভাপতি এডভোকেট বিলকিস ঝর্ণা, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক দীপঙ্কর দে, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দুলাল সাহা, কবি রঘু অভিজিৎ রায়, নারী নেত্রী সাহানারা বেগম, শোভা সাহা, নির্মল সাহা, শুক্কুর মাহমুদ জুয়েল, জ্যোতির্ময় দাস, কবি মিথুন খান প্রমুখ। আলোচনা সভায় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি পিংকি আক্তার, কবি রওশন আরা, কবি জয়নুল আবেদীন জয়, কবি মিথুন খান, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি ফাল্গুনী দাস প্রমুখ। সংগীত পরিবেশন করেন শুক্কুর মাহমুদ জুয়েল। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, লোকজ সংস্কৃতির ওপর নানামুখী আক্রমণ আসছে। আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িকতাকে সামনে এনে প্রগতিশীল সংস্কৃতির ওপর হামলা ও আক্রমণ করা হচ্ছে। বাউল গান, পালা গান, নাটক ও লালন আখড়ায় হামলা অব্যাহত আছে। শত শত মাজার ভাঙা হয়েছে। মাজারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে। সংস্কৃতির ওপর হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে দেশের সব সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। নেতৃবৃন্দ লোকজ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠন সংবাদ
ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা
কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি
সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..