কৃষি ধ্বংসের বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ভাঙ্গায় কৃষক সমিতির বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ফরিদপুর সংবাদদাতা : কৃষি, অর্থনীতি ও সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্রমূলক আমেরিকার সঙ্গে দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে সমাবেশ, পথ-সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। গত ২৮ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, কেন্দ্রীয় কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, জাতীয় পরিষদ সদস্য রফিকুজ্জামান লায়েক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি করে। এই বাণিজ্য চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে গেলে দেশের কৃষি, অর্থনীতি ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। চুক্তির দীর্ঘমেয়াদী ফল হিসেবে কৃষি ও শিল্পখাত ধ্বংস হবে। কৃষকদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে। দেশের চাহিদা না থাকলেও বাধ্যতামূলকভাবে কৃষি পণ্য শুল্কমুক্তভাবে আমদানির ফলে দেশীয় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই চুক্তির ফলে আমদানিকারক ব্যবসায়ী সিন্ডিকেট শক্তিশালী হবে। বাংলাদেশ আমেরিকার নয়াবাণিজ্য ও সামরিক উপনিবেশবাদের খপ্পরে জিম্মি হয়ে পড়বে। নেতৃবৃন্দ অবিলম্বে আমেরিকার সঙ্গে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি দাবি করেন। এছাড়াও ফরিদপুর জেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে কৃষক সমিতির পথ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পথ-সভায় বক্তব্য রাখেন সুধীন সরকার মঙ্গল, রফিকুজ্জামান লায়েক, হাফিজুর রহমান, মো. মামুন ও দিপু মোহাম্মদ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..