বৈশাখির রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ

উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

রাজধানীর সত্যেন সেন চত্বরে সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
একতা প্রতিবেদক : ‘বৈশাখির রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ’ প্রত্যয়ে রাজধানীর তোপখানা রোডে সত্যেন সেন চত্বরে সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিবারের ন্যায় এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজন করে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- ‘বৈশাখির রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ’। এদিন বিকেল ৪টায় রিদিক জাহানের ‘রাগ বৈরাগী ভৈরব’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক উৎসবের সূচনা হয়। এরপর উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগ, সাভার ও ডেমরা শাখার শিল্পীরা সমবেত গান পরিবেশন করে। নৃত্য গুরু সাজু আহমেদের পরিচালনায় ‘কথক নৃত্য সম্প্রদায়’ পরিবেশন করে সমবেত নৃত্য। নৃত্য দল ‘বহর’ দলীয় লোক নৃত্য নিয়ে আসেন কামরুল হাসান ফেরদৌস এর পরিচালনায়। আবৃত্তি পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন দীপক সুমন, দ্বৈত আবৃত্তি করেন মৌমিতা জান্নাত ও সজীব তানভীর। লোকজ সুরের মূর্ছনায় বাউল গান নিয়ে উপস্থিত ছিলেন আলমগীর ও রশিদ। বিশেষ আকর্ষণ ছিল পালাগানের জনপ্রিয় শিল্পী সোনিয়া সরকার ও তানিয়া সরকার। একক সংগীত পরিবেশন করেন মায়েশা সুলতানা উর্বি, মীর সাখাওয়াত, সুরাইয়া পারভীন, মুসা কলিম, জাকির হোসেন লিমন ও চয়ন। অনুষ্ঠানের নববর্ষের ঘোষণা পাঠ করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা জান্নাত ও সজীব তানভীর।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..