সড়কে ৭ ক্ষেতমজুর নিহতের ঘটনায় ক্ষতিপূরণের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দিতে গত ১৪ এপ্রিল রাতে ট্রাক খাদে পড়ে সাতজন ধানকাটা শ্রমিকের নিহতদের ঘটনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে একদল ক্ষেতমজুর দিনাজপুর থেকে ধান কাটার কাজের সন্ধানে ট্রাকে করে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে সাতজন ক্ষেতমজুর মৃত্যুবরণ করেন ও অন্যরা মারাত্মকভাবে আহত হন। খরচ কমাতে এসব দরিদ্র মানুষ কাজের আশায় ট্রাকে যাত্রা করেছিলেন উল্লেখ করে নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের নিরাপদ ও কম খরচে যাতায়াত ব্যবস্থার জন্য সরকারের কাছে দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ধান কাটার এই সময়ে ক্ষেতমজুররা কাজের আশায় বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাদেরকে নিরাপদে ও কম খরচে যাতায়াত এবং কর্মস্থলে সঠিক মজুরির নিশ্চয়তার দাবি করেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিহত ক্ষেতমজুরদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সরকারি খরচে সুচিকিৎসার দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..