শ্রমজীবী মানুষের মাঝে সিপিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নারায়ণগঞ্জে ঈদ উপহার বিতরণ করছেন সিপিবি নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ সংবাদদাতা : গরিব মেহনতি শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ১৭ মার্চ বিকেল ৫টায় মিশনপাড়ায় কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয় থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সাম্পাদকমণ্ডলীর সদস্য শাহানারা বেগম, সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শিমুল দাস, সাধারণ সম্পাদক কিশোর লাল বেগী, নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক নুর ইসলাম আক্তার ও জেলা কমিটির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ উপহার হিসেবে বস্ত্র সামগ্রী ছিলো শাড়ি, লুঙ্গী, থ্রী পিছ ও দুইশত ত্রিশ ব্যাগ খাদ্য সামগ্রী। প্রতি ব্যাগে খাদ্য সামগ্রী ছিলো- এক প্যাকেট লাচ্ছি সেমাই, এক প্যাকেট প্লেইন সেমাই, এক প্যাকেট চিনি, এক বোতল সয়াবিন তেল, এক প্যাকেট পোলাও চাল, এক প্যাকেট জামির চাল, এক প্যাকেট মুগডাল, এক প্যাকেট গুড়া দুধ, এক প্যাকেট লবন, এক কেজি আলু, এক পিঁয়াজ। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে নেতারা বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আমাদের দেশের বৈষম্য মূলক সমাজ ব্যবস্থায় ঈদ উৎসব আনন্দ এসব ধনীদের জন্য। খেটে খাওয়া গরিব অসহায় মানুষের ঈদ উৎসব করার সামর্থ্যই থাকেনা। তাঁদের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোন পার্থক্য নেই। ঈদে অনেকের পক্ষে নতুন কাপড় কেনা তো দূরের কথা এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। সমাজের পিছিয়ে পড়া এই দারিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানো দেশের সামর্থ্যবান সব মানুষের দায়িত্ব। নেতারা আরো বলেন, ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..