গণহত্যা ও স্বাধীনতা দিবসে সিপিবি

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেয়ার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিল্লাত
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৫ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জানান, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার দাবি দীর্ঘদিনের। অবিলম্বে এ গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতারা। সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, যুব নেতা জাবেদ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জয় সেন, ছাত্র নেতা শুভ দেব নাথ প্রমুখ। বগুড়া : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টায় শহীদ খোকন পার্কে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ এবং নিরবতা পালন করা হয়। সকাল ৯টায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ে সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা

বগুড়া
জিন্নাতুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য ফারহানা আক্তার শাপলা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অখিল পাল, লিয়াকত আলী কাক্কু, সোহাগ মোল্লা, মতিয়ার রহমান প্রমুখ। এদিকে, বগুড়ায় শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতির যৌথ উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয় নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সিপিবি উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতার পেক্ষাপট, ভবিষ্যত রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। এসময় আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ক্ষেতমুজুর সমিতি উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ. সদস্য আব্দুর রশিদ, আদিবাসী ইউনিয়ন উপজেলা সভাপতি কমল সিং, সাধারণ সম্পাদক প্রাণ সিং প্রমুখ। নারায়ণগঞ্জ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ২৬ মার্চ সকাল ৯টায় চাষাড়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা

চট্টগ্রাম
শিবনাথ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, সদস্য দুলাল সাহা, নারী নেত্রী কৃষ্ণা ঘোষ, শোভা সাহা প্রমুখ। ময়মনসিংহ : সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বৈষম্যমুক্ত মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে বিপ্লবী ঐক্য গড়ে তোলার আহ্বান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটি গত ২৬ মার্চ বিকালে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে আলোচনা, স্বাধীনতার গান, নৃত্য ও বাউল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে। স্বাধীনতার গান, নৃত্য ও বাউল সঙ্গীত পরিবেশনা করে উদীচী ও আলোকময় নাহা সংগীত বিদ্যায়তন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ ও উদীচী জেলা সংসদের সভাপতি প্রদীপ চন্দ্র কর। মঞ্চে উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোতাহার হোসেন, সাজেদা বেগম সাজু, আল আমিন আহমেদ জুন, লীলা রায়, রঞ্জিত সরকার, জহিরুল আমিন রুবেল। অনুষ্ঠানে ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ বিপ্লবী আব্দুল আজিজ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ও বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..