‘রানীমা’
আবু তালেব মোল্লাহ্
নাচোলের নিপীড়িত মানুষ তাকে ডাকত
এখন দুনিয়া ডাকে, ‘রানীমা’
ইলামিত্র যে মাটিতে হেঁটেছেন
সেই মাটিপথ মাড়িয়ে আমরাও হাঁটি,
—ধুলামাটি—কাদামাটি—
একান্ত বেগে—আবেগে—পা টিপে;
সহজ নয় যেতে পারা তার গতির সমান—
উচ্চতা পর্বত প্রমাণ!
রানীমা! তোমার মধ্যেই খুঁজে পাই
গায়ে গতরে বেড়ে উঠা দুঃসাহস উচ্চমান।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন