মিঠাপুকুরে সিপিবির পথসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রংপুর সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ও আঁখিরাহাট শাখার উদ্যোগে গত ৩০ আগস্ট শুকুরের হাট বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি শুকুরের হাট শাখার নেতা আব্দুল জলিল এবং সভা সঞ্চালনা করেন আখিরাহাট শাখার হারুন অর রশিদ। সভায় বক্তব্য রাখেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার, সিপিবি শুকুরের হাট শাখার সদস্য হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আমজাদ সরকার। পথসভায় কাফি সরকার বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের নির্বাচনী ইসতেহারে কোথাও বলেন নাই যে তারা ক্ষমতায় গেলে রাষ্ট্রায়ত্ত্ব শিল্প-কলকারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দিবেন। অথচ ক্ষমতায় এসেই তারা ৪৪টি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প-কলকারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার পায়তারা করছে। তিনি আরও বলেন, আমরা ইতোপূর্বেও দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখন লোকসানের অজুহাত দেখিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত জুটমিল আদমজী জুটমিলকে তারা জমিসহ ব্যক্তিমালিকানায় ছেড়ে দিয়েছিল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য। কিন্তু আদমজী জুটমিল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়নি। উপরন্তু আদমজী জুটমিল বন্ধ হয়ে গেছে। আজকে তারা আবার ৪৪টি রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠানরক জমিসহ ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়ার পায়তারা করছে। তারা বাংলাদেশের লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম নিউম্যুরিং টার্মিনাল, যা বছরে একহাজার কোটি টাকা লাভ করে তাকেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দিতে চাইছে। তিনি বলেন, কৃষক আজ দিশেহারা। তারা আলুর লাভজনক দাম পাননি, ধানের দাম পাননি অথচ কৃষি উপকরণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ সরকার এ ব্যাপারে নিশ্চুপ। সভা থেকে জোর দাবি জানানো হয়, অবিলম্বে কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছাতে হবে এবং শ্যামপুর চিনিকল বিক্রি করা যাবে না বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যাবে না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..