ডিসেম্বরে ঢাকায় ক্ষেতমজুর সমিতির জাতীয় সমাবেশ সফল করার আহ্বান
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির গত ১৪ আগস্ট রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, ক্ষেতমজুর সহ গ্রামীণ মজুরের মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য গ্রামীণ মজুরদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের জনগোষ্ঠীর বড় অংশ মজুর হলেও সরকার বাজেটে রেশন, পেনশন, কর্মসংস্থানের জন্য বরাদ্দ দেয়নি। অতীতের সরকারগুলোর মতো বর্তমান বিএনপি সরকার বড়লোক, লুটেরা, ধনীক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ পায়নি। বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা ফজলুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব সরকার। সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা। রিপোর্টের ওপর আলোচনা করেন প্রবীণ ক্ষেতমজুর নেতা সৈয়দ আহমেদ, কে›ন্দ্রীয় কমিটির সহ সভাপতি পরেশ কর, আব্দুল মান্নান, ডা. তপন বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজার রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, প্রদ্যুৎ ফৌজদার, অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার, হীরক পাশা, কাজী মনিরুজ্জামান, হিমাংশু দেব বর্মন, সুজন বিপ্লব, সেলিমউদ্দিন খান, আব্দুর রউফ, লোকনাথ বর্মন, আবুল কালাম, খোরশেদ আলম, নীলফামারীর মাহিবুল্লাহ, বগুড়া জেলা সাধারণ সম্পাদক শুভ শংকর রায় গুহ, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান উদ্দিন আহমদ, নাটোরের মোঃ শুকুর আলী, নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার জহির মিয়া, চট্রগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্যামল বিশ্বাস, লালমনিরহাটের নিমাই রায়, গাজীপুরের ফরিদ প্রধান, মানিকগঞ্জের সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, কুড়িগ্রামের বাবু মিয়া, মুন্সিগঞ্জের কামরুল হাসান, নেত্রকোনার আজিম উদ্দিন, সত্যেন্দ্র সরকার প্রমুখ।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন