গাইবান্ধায় প্রদীপ ভৌমিক হত্যা দিবস পালিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
২০২৪-এর গণ-অভ্যুত্থানের একদিন আগে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড প্রদীপ ভৌমিককে জামায়াত-শিবির নৃশংসহভাবে হত্যা করে। কমরেড প্রদীপ ভৌমিক স্মরণে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে গত ৪ আগস্ট সন্ধ্যায় সিপিবি দারিয়াপুর অঞ্চল কার্যালয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মইশালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা শফিকুল ইসলাম, আজম আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..