বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের ভাবমূর্তি বেশি ইতিবাচক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : বিশ্বের অনেক দেশেই এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০০২ সাল থেকে বিশ্ব রাজনীতির পরাশক্তিদের নিয়ে জনমত জরিপ শুরু করার পর এ প্রথম সংস্থাটি এমন ফলাফল পেল। জরিপে দেখা গেছে, অনেক দেশে চীন সম্পর্কে ইতিবাচক ধারণা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক মনোভাব কমেছে। বিশ্বনেতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং—দুজনের প্রতিই জরিপে অংশগ্রহণকারীদের আস্থা কমেছে, তবে সামগ্রিকভাবে ট্রাম্পের চেয়ে সির প্রতি আস্থা কিছুটা বেশি। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মাত্র ছয়টিতে এখনো যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন চীনের চেয়ে বেশি। দেশগুলো হলো—পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরায়েল। এদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের বেশির ভাগ মনে করেন, ব্যক্তিস্বাধীনতার প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো চীনের চেয়ে এগিয়ে, তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কম হস্তক্ষেপ করে বলে মত দেন তাঁরা। পিউ রিসার্চ সেন্টার চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩৬টি দেশের ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ জরিপ পরিচালনা করেছে। জরিপ পরিচালনাকারী গবেষকদের একজন জনাথন শুলম্যান বলেন, ২০০২ সাল থেকে এ দুই পরাশক্তিকে নিয়ে বৈশ্বিক জনমত জরিপ করছে পিউ। এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেল। এর আগেও যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক মনোভাব কমার ঘটনা দেখা গেছে—২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের শেষ দিকে এবং ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুতে, তবে তখনো চীনের প্রতি ইতিবাচক মনোভাব যুক্তরাষ্ট্রের সমান বা কিছুটা কম ছিল বলে বিবিসিকে জানান শুলম্যান। এবারের জরিপে স্পেন, ইন্দোনেশিয়া, ইতালি, গ্রিস ও কানাডায় চীনের প্রতি ইতিবাচক মনোভাবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে। ২০০২ সাল থেকে এ দুই পরাশক্তিকে নিয়ে বৈশ্বিক জনমত জরিপ করছে পিউ। এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেল। অন্যদিকে জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মাত্র ছয়টিতে এখনো যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন চীনের চেয়ে বেশি। দেশগুলো হলো—পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরায়েল। এদের বেশির ভাগ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..